রিফান্ড পলিসি
সর্বশেষ হালনাগাদ: ২০২৬
কেন কোনো রিফান্ড নেই
ভর্তি অনুমোদনের সাথে সাথেই কোর্সের সব পরীক্ষা তোমার অ্যাকাউন্টে আনলক হয়ে যায়, তাই ডিজিটাল কনটেন্টে প্রবেশাধিকার দেওয়ার পর তা ফেরত নেওয়া সম্ভব নয় এবং সেই অনুযায়ী অর্থও ফেরতযোগ্য নয়।
ভুল পেমেন্ট বা সমস্যা হলে
যদি পেমেন্ট করার সময় কোনো ভুল হয় (যেমন ভুল ট্রানজেকশন আইডি দেওয়া, বা টাকা পাঠানোর পরও অনুরোধ জমা না হওয়া), অনুগ্রহ করে অনুমোদনের আগেই আমাদের যোগাযোগ পাতায় দেওয়া নম্বর বা ইমেইলে জানাও — আমরা যাচাই করে সমাধান করার চেষ্টা করব।
কেনার আগে নিশ্চিত হও
টাকা পাঠানোর আগে কোর্সের বিবরণ, মূল্য ও পরীক্ষার সংখ্যা ভালোভাবে দেখে নাও। কোনো দ্বিধা থাকলে ভর্তির অনুরোধ পাঠানোর আগেই আমাদের সাথে যোগাযোগ করো।